Last Updated:
East Bardhaman News: ‘শস্যগোলা’ পূর্ব বর্ধমানের ভাতারের কৃষক ও ক্ষেত মজুরদের আতঙ্কে দিন কাটছে! ধান জমিতে নামতে ভয় পাচ্ছেন তাঁরা। ধান পাকার মরসুমে জমিতে নামলেই শরীরে শিহরণ জাগছে। কারণ জমিতে পা দিলেই শোনা যাচ্ছে হিস হিস শব্দ।
ধানের জমিতে সাপের আতঙ্ক
ভাতার, পূর্ব বর্ধমান, সায়নী সরকারঃ মাঠের পর মাঠ জুড়ে পাকা সোনালী ধান, বাতাসে মাথা দোলাচ্ছে। কৃষকের চোখে স্বপ্ন, আর কিছুদিন পরেই ফসল উঠবে। কিন্তু এই আনন্দঘন মুহূর্তে দেখা দিয়েছে এক আতঙ্ক। ‘শস্যগোলা’ পূর্ব বর্ধমানের ভাতারের কৃষক ও ক্ষেত মজুরদের ভয়ে দিন কাটছে! ধান জমিতে নামতে ভয় পাচ্ছেন তাঁরা। ধান পাকার মরসুমে জমিতে নামলেই শরীরে শিহরণ জাগছে। কারণ জমিতে পা দিলেই শোনা যাচ্ছে হিস হিস শব্দ। দেখা মিলছে একের পর এক বিষধর সাপের।
অনেক সময় ধান গাছের ঘনতায় মিশে থাকা এই সাপগুলি সহজে চোখে পড়ছে না, ফলে আতঙ্ক বাড়ছে। ধান কাটার জন্য মিলছে না পর্যাপ্ত শ্রমিক। এর ফলে বাধ্য হয়ে মেশিনে ধান কাটাচ্ছেন কৃষকদের একাংশ। কাস্তে দিয়ে ধান কাটতে গেলে সঙ্গে রাখতে হচ্ছে লাঠি। এখন কৃষকদের আতঙ্কের আরেক নাম সাপ।
এখন জীবনের ঝুঁকি নিয়েই ফসলের স্বপ্ন দেখছেন ‘শস্যগোলা’ পূর্ব বর্ধমানের ভাতার এলাকার কৃষকেরা। একদিকে প্রকৃতির দান পাকা ধান, অন্যদিকে জমিতে লুকিয়ে থাকা মৃত্যুফাঁদ, এই দুইয়ের মাঝেই আশার আলো খুঁজছেন তাঁরা।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
November 22, 2025 7:45 PM IST
East Bardhaman News: ধান পাকার মরসুমে রাজ্যের ‘শস্যগোলায়’ আতঙ্ক! জমিতে ঘুরে বেড়াচ্ছে গোখরো-কেউটে-চন্দ্রবোড়া, ফসল কাটার জন্য মিলছে না লোক



