সাকিব আল হাসানের বাড়িতে হামলা | চ্যানেল আই অনলাইন

সাকিব আল হাসানের বাড়িতে হামলা | চ্যানেল আই অনলাইন







সাকিব আল হাসানের বাড়িতে হামলা | চ্যানেল আই অনলাইন





















ভারতের ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সেদেশে আশ্রয় নেওয়া শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি যুক্ত হওয়ার পরপরই মাগুরায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে একদল ক্ষুব্ধ জনতা সাকিব আল হাসানের বাড়ি লক্ষ্য করে পরপর পেট্রোল বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলায় বাড়ির বিভিন্ন কাঁচের জানালা ভেঙে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কোন সদস্য উপস্থিত ছিলেন না। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তাৎক্ষণিকভাবে হামলার ঘটনায় কেউ আটক হয়েছে কি না বা এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সাকিব আল হাসান।

Scroll to Top