কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি | চ্যানেল আই অনলাইন

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি | চ্যানেল আই অনলাইন

প্রাক-মৌসুম প্রস্তুতির দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। সাউথ কোরিয়ার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কে-লিগ অল-স্টার দলকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। নবম মিনিটে রায়ান আইত-নৌরি গোল করে দলকে এগিয়ে নেন। তবে তিন মিনিট পরই কিম দে-ওনের গোলে সমতায় ফেরে স্বাগতিক অল-স্টার দল। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সিটি। ২০ মিনিটে তিজানি রেইন্ডার্স গোল করে আবারও এগিয়ে দেন দলকে। মাত্র তিন মিনিট পর ডিভিন মুবামা ব্যবধান ৩-১ করেন।

বিরতির পর দুই দলই একাধিক পরিবর্তন আনলেও আর কোন গোল হয়নি। তবে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকে সহজেই ম্যাচ শেষ করে ম্যানচেস্টার সিটি। রেইন্ডার্স গোল করার পাশাপাশি একটি গোলের সুযোগও তৈরি করেন, আর আন্তোয়ান সেমেনিও একটি অ্যাসিস্ট করেন।

নতুন কোচ এনজো মারেস্কার অধীনে এটি ম্যানচেস্টার সিটির প্রথম জয়। এর আগে হংকংয়ে ইন্টার মিলানের বিপক্ষে ড্র করে টাইব্রেকারে হেরেছিল সিটিজেনরা। এশিয়া সফরের শেষ ম্যাচে আগামী ৯ আগস্ট স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

Scroll to Top