Last Updated:
Durga Puja 2025: দক্ষিণ ভারত বললেই আমাদের মাথায় আসে বিখ্যাত ও সুন্দর মন্দিরের নাম। যে প্রাচীন মন্দির এর বিভিন্ন নকশা দেখলে আমাদের মন ছুঁয়ে যায়। এক কথায় বলা ভাল একবার গেলে বার বার যেতে ইচ্ছা করবে।
তৈরি হচ্ছে রামেশ্বর মন্দির
আসানসোল, রিন্টু পাঁজা: দক্ষিণ ভারত বললেই আমাদের মাথায় আসে বিখ্যাত ও সুন্দর মন্দিরের নাম। যে প্রাচীন মন্দির এর বিভিন্ন নকশা দেখলে আমাদের মন ছুঁয়ে যায়। এক কথায় বলা ভাল একবার গেলে বার বার যেতে ইচ্ছা করবে। তবে ব্যস্ততার কারণে হোক বা অন্যান্য কারণে দক্ষিণ ভারত যাওয়া হয়ে উঠে না। যদি ওই সমস্ত মন্দির গুলো একটু হাতের কাছে পাওয়া যেত তাহলে কেমন হত? একটু অবাক হলেন? হ্যাঁ ঠিকই শুনেছেন। তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির এবার পাবেন একদম হাতের কাছে।
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির। এটি একটি বিখ্যাত ও অনেক পুরোনো মন্দির। যে মন্দির দেখতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থেকে হাজার হাজার ভক্ত ছুটে আসেন। তবে আপনাকে আর যেতে হবে না হাজার মাইল দূরে। এবার আপনি হাতের কাছেই পেয়ে যাবেন সেই মন্দির। তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ। এবার সেই মন্দিরের স্বাদ নিতে পারবেন আপনি এখানে। আসানসোল আপার চেলিডাঙ্গা দুর্গা পুজোর সম্পাদক উৎপল রায়চৌধুরী বলেন “পুজোর আগে আমরা সকল সদস্য মিলে একটা বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম এই বছর তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হবে পুজোর মণ্ডপ। প্রত্যেক বছরই নিত্য নতুন থিম এর পুজো করার চেষ্টা করি আমরা। দর্শনার্থীরা আসলেই চমক পাবেন এই মন্ডপে”।
আসানসোল আপার চেলিডাঙ্গা দুর্গাপুজো এবার ৬০ তম বর্ষে পদার্পণ করছে। আসানসোলে বিগ বাজেটের পুজোর মধ্য এটিও একটি অন্যতম। প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ। সমগ্র মণ্ডপটি বাঁশ, প্লাই দিয়ে তৈরি করা হচ্ছে। মণ্ডপে ফোমের বিভিন্ন কারুকার্যের নকশা করে ফুটিয়ে তোলা হয়েছে একদম তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির এর আদলে। মণ্ডপের সমগ্র রং সাদা। ভিতরে প্রবেশ করে কিছুটা গিয়েই দেখতে পাবেন রামেশ্বরম মন্দিরের মতই ভিতরে বিভিন্ন নকশা। কিছুটা যাওয়ার পরেই মন্দিরের মধ্যেই রয়েছে মা দুর্গার প্রতিমা যে প্রতিমা কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হয়েছে।
পাশাপাশি আলোকসজ্জাতে ও বিশেষ চমক থাকছে এখানে। মণ্ডপের ভিতরে ও বাইরে চোখ ধাঁধান বাহারি আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হবে। দর্শনার্থীরা আসলেই দেখে কার্যত অবাক হয়ে যাবেন যে তারা তামিলনাড়ুতে রয়েছেন নাকি আসানসোলে রয়েছে। তাই এবারে পুজোয় আসতে হবে আপনাকে।
Asansol,Barddhaman,West Bengal
September 24, 2025 1:50 PM IST



