সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান

সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘আমরা এখনো জুলাইকে সাধারণ মানুষের কাছে প্রত্যাশিতভাবে পৌঁছে দিতে পারিনি। সাংস্কৃতিক ও সামাজিক পরিসরে জুলাই নিয়ে যথেষ্ট কাজ হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ট্রল ও অপপ্রচারের মুখোমুখি হতে হয়। জুলাইকে সেলিব্রেট (উদ্‌যাপন) করার আগে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখা জরুরি।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা (মিলি), ‘রেভোল্যুশন ওয়াচ’–এর আহ্বায়ক সানজিদ হাসান তানভির, জুলাই সংগঠক লাবিব মাহমুদ, পুনাবের সেক্রেটারি তানজিমুল ইসলাম, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আনম আয়াশ, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের আহ্বায়ক নোমান বিন নুরুল ইসলাম প্রমুখ।

Scroll to Top