যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নামতে যাচ্ছে জার্মানি। ম্যাচে দলটির অন্যতম পারফর্মার ডেনিজ উন্ডাভকে জুলিয়ান নাগেলসম্যানের শুরুর একাদশে দেখা যেতে পারে। জার্মানির জয়, হার বা ড্র যাই আসুক গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে দলটি।
জার্মানি ও ইকুয়েডরের ম্যাচ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ২৬ জুন দিবাগত রাত ২টায়।
আগের দুই আসরে গ্রুপপর্ব থেকে বাদ পড়া চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির প্রথম ম্যাচের ফলাফল সমর্থকদের প্রত্যাশার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। দলটি নবাগত কুরাসাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৭-১ গোলের বড় জয় তুলেছিল। দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত ২-১ গোলের জয় পেয়েছিল জশুয়া কিমিখের দল।
১২ বছর পর নকআউটে ওঠা জার্মানি রাউন্ড অব ৩২তে মুখোমুখি হবে গ্রুপ ‘এ., বি, সি, ডি এবং এফ’ গ্রুপের তিনে থাকা যেকোনো একটি দলের। দেখা যাক লাতিন প্রতিপক্ষের বিপক্ষে জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে।
জার্মানির সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, জোনাথন তাহ, ডেভিড রাউম, অ্যান্টনিও রুডিগার, ভালদেমার অ্যান্টন, জশুয়া কিমিখ, লিওন গোরেৎজকা, নাদিম আমিরি, ডেনিজ উন্ডাভ, কাই হাভার্টজ, লেনার্ট কার্ল।



