এশিয়ান গেমসে কোনো ম্যাচ না জিতেই ফিরল বাংলাদেশ, ব্যর্থতার দায় স্বীকার কোচের – DesheBideshe
ঢাকা, ০৩ অক্টোবর-বরাবরই বড় স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে খেলতে গেলেও অধিকাংশ টুর্নামেন্ট থেকেই হতাশ হয়ে ফিরতে হয় বাংলাদেশকে। সদ্য শেষ হওয়া এশিয়ান গেমস খেলতে দেশ ছাড়ার আগেও সোনা জেতার লক্ষ্য জানিয়েছিলেন বাংলাদেশ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অথচ এই আসরে খেলে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালে না খেলেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের।








