৮ কোটি টাকার শান্তিনিবাস নির্মাণের তিন বছরেও ওঠেনি কোনো বৃদ্ধ, বিদ্যুৎ বিল বকেয়া, তালাবদ্ধ সব কক্ষ
আবির হোসেন সজল : লালমনিরহাট শহরের কলেজ রোডের পাশে সরকারি শিশু পরিবার (বালিকা) চত্বরে প্রায় ৩০ শতক জমির ওপর নির্মাণ করা হয়েছে ‘শান্তিনিবাস’। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি তিন বছর আগে হস্তান্তর করা হলেও একদিনের জন্যও ব্যবহার হয়নি। ফলে অসহায় ও অবহেলিত প্রবীণদের জন্য নির্মিত সরকারি এই স্থাপনাটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। সমাজকল্যাণ





