Last Updated:
সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, “যদি অভিযুক্তকে ছেড়ে না দেওয়া হয়, তাহলে পুলিস হেফাজতে থাকাকালীন তাঁকে প্রেস কনফারেন্স করার অনুমতি কে দিল?“ আরেক ইউজার পুণের হিট অ্যান্ড রান কেসের তুলনা টেনেছেন।

ভদোদরা: গুজরাতের ভদোদরায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। ১ জনের মৃত্যু হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২৩ বছর বয়সী রক্ষিত চৌরাসিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রক্ষিত আইনের ছাত্র। যদিও তিনি দাবি করেছেন, “নেশা করে গাড়ি চালাইনি। রাস্তা খারাপ হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে।“
শুক্রবার রক্ষিত চৌরাসিয়া সাংবাদিকদের বলেন, “রাস্তা খুব খারাপ। খানা-খন্দে ভরা। ঘণ্টায় ৫০ কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছিলাম। সামনে একটা স্কুটি আর চারচাকা গাড়ি ছিল। আমার গাড়ির চাকা আচমকাই গর্তে পড়ে। আর নিয়ন্ত্রণ রাখতে পারিনি।“ অবশ্য দুর্ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন রক্ষিত। তিনি বলেছেন, “মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে চাই। আমার ভুল ছিল। তাঁরা যা বলবেন, সেটাই হবে।“
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের পরও পরকীয়া! ২৭ বছরের ছোট এই নায়িকার প্রেমে হাবুডুবু খেয়েছেন ধর্মেন্দ্র, হেমা জানতেই…
বৃহস্পতিবার রাতে করেলিবাগ এলাকার এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রক্ষিত নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারছেন। যার জেরে এক ব্যক্তি প্রাণ হারান। গুরুতর জখম হন কয়েকজন। তবে রক্ষিতের আচরণে অনুতাপের লেশমাত্র ছিল না। বরং কথাবার্তা ছিল অসংলগ্ন। চিৎকার করে তাঁকে বলতে দেখা গিয়েছে, “আরেক রাউন্ড, আরেক রাউন্ড।“ এর সঙ্গে মাঝে মাঝে বলছিলেন, “ওম নমঃ শিবায়।“
এরপরই রক্ষিতকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। জয়েন্ট সিপি লীনা পাতিল বলেন, “চারচাকা গাড়ি একটি স্কুটিকে পিষে দেয়। দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা ঘটে।“
দুর্ঘটনার পর পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকদের ‘বাইট’ দেন অভিযুক্ত রক্ষিত চৌরাসিয়া। সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষভ উগরে দিয়েছেন নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, গুরুতর অপরাধে অভিযুক্ত একজন যুবককে নিজের সাফাই দেওয়ার সুযোগ দেওয়া হল কেন? তন্ময় নামের এক ইউজার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, “অভিযুক্তকে কী ছেড়ে দেওয়া হয়েছে? কীভাবে সে প্রেস কনফারেন্স করছে?“
সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, “যদি অভিযুক্তকে ছেড়ে না দেওয়া হয়, তাহলে পুলিস হেফাজতে থাকাকালীন তাঁকে প্রেস কনফারেন্স করার অনুমতি কে দিল?“ আরেক ইউজার পুণের হিট অ্যান্ড রান কেসের তুলনা টেনেছেন। সেখানে নাবালক অভিযুক্তকে ‘পথ নিরাপত্তা’-এর উপর রচনা লিখতে বলে ছেড়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলছেন, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 15, 2025 1:59 PM IST
Arrest: সোনা পাচার মামলায় গ্রেফতার রানিয়ার দীর্ঘদিনের সহযোগী রাজু, অভিনয়ও করেছিলেন তেলেগু ছবিতেও