Last Updated:
Accident in Kalimpong: কালিম্পংয়ের কিরনেতে দূর্ঘটনা৷ মৃত ৪, আহত ২ শিশু সহ ৩৷

কালিম্পং: পুজোর ছুটি পড়তেই পাহাড়ে পর্যটকদের ঢল৷ তার মধ্যেই শনিবার সকাল সকাল এল মর্মান্তিক দুর্ঘটনার খবর৷ কালিম্পংয়ের কিরনেতে দূর্ঘটনা৷ মৃত ৪, আহত ২ শিশু সহ ৩৷
নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে যাত্রীবোঝাই গাড়ি। চালক সহ চার জনের মৃত্যু। ২ শিশু সহ আহত ৩৷ শুক্রবার রাতে দূর্ঘটনাটি ঘটে কালিম্পংয়ের কিরনেতে। উদ্ধারে নামে কালিম্পং ও সিকিম পুলিশ। সঙ্গে র্যাফটিং টিম। আহতদের সিকিমের মল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিম্পংয়ের পাথরঝোরা থেকে গ্যাংটকে ফিরছিল গাড়িটি।
এমনিতেই পাহাড়ে ঝড়-বৃষ্টি পূর্বাভাস রয়েছে আগে থেকেই, তারমধ্যেই এই ধরনের নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবোঝাই গাড়ির খাদে পড়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া৷ আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
Kolkata,West Bengal
October 04, 2025 10:05 AM IST



