ট্রাম্প হুমকির সুরে আরও লেখেন, ‘এমন একটি সময় আসতে পারে, যখন আমাদের পক্ষে আর সংযত থাকা সম্ভব হবে না এবং আমরা অত্যন্ত সফলভাবে যে অভিযান শুরু করেছি, তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হব। যদি তা ঘটে, তবে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না!’
এর আগে ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে দ্বিতীয় দফায় হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল শনিবার এসব হামলা চালানো হয়।
হরমুজ প্রণালিতে গতকাল বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, বাণিজ্যিক জাহাজে ইরানের চলমান হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ (শনিবার) দেশটিতে হামলা চালিয়েছে।



