
MADRID, SPAIN – SEPTEMBER 12: Rafael Nadal attends the LaLiga EA Sports 2026/27 match between Real Madrid and Rayo Vallecano de Madrid at Estadio Santiago Bernabeu on September 12, 2026 in Madrid, Spain. (Photo by Alvaro Medranda/Quality Sport Images/Getty Images)
রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। ক্লাবের বিশেষ সাধারণ সভায় সদস্যদের বিপুল ভোটে জয়ী হয়ে তার যুক্ত হওয়ার ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। তিনি মোট ৯৯.৫% ভোট পেয়েছেন। একই সভায় আগামী মৌসুমের জন্য রেকর্ড ১.২৫ বিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় সতেরো হাজার সাঁইত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার বাজেটেরও অনুমোদন দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
বাস্কেটবল হলে সশরীরে এবং ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত হয় এই বিশেষ সাধারণ সভা। নাদালকে পরিচালনা পর্ষদে নিয়োগের পক্ষে ব্যাপক ভোট দেন সমর্থকরা। ২০২৫-২০২৬ মৌসুমের আর্থিক ফলাফল এবং পরবর্তী মৌসুমের সম্ভাব্য বাজেটও অনুমোদন করেছে ক্লাবটি।
ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাদালকে রিয়াল মাদ্রিদের প্রশাসনিক পরিবারে স্বাগত জানান। ক্লাবের প্রতিনিধিরা নাদালকে করতালির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। মূলত ক্লাবের সংবিধানের ৪৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নাদালের নিয়োগ অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভাটি ডাকা হয়েছিল।
এর আগে ৪ নভেম্বর ক্লাবের গঠনতন্ত্রের ৪৬ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে নাদালকে পর্ষদের সদস্য হিসেবে যুক্ত করতে প্রস্তাব উত্থাপন করা হবে বলে বিবৃতি দিয়েছিল রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

