নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প

নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প

বাস্তবের হাজি মাস্তান আর পর্দার সুলতান মির্জা
সিনেমাটি মুক্তির আগে হাজি মাস্তানের পরিবারও আপত্তি জানিয়েছিল। তাঁর পালিত ছেলে সুন্দর শেখর সিনেমাটির প্রদর্শনী ঠেকানোর চেষ্টা করেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত একটি সতর্কীকরণ বক্তব্যসহ সিনেমাটি মুক্তি পায়।
অজয় দেবগনও জানিয়েছিলেন, তিনি সরাসরি হাজি মাস্তানের জীবনীভিত্তিক চরিত্রে অভিনয় করছেন না। বরং সত্তরের দশকের অপরাধজগতের বিভিন্ন চরিত্রের আদলে সুলতান মির্জাকে তৈরি করা হয়েছে।

সিনেমার গল্পে বাস্তবের কিছু ঘটনা থাকলেও সবকিছু হুবহু তুলে ধরা হয়নি। হাজি মাস্তানের ব্যক্তিত্ব, তাঁর উত্থান, বলিউডের সঙ্গে যোগাযোগ এবং সোনার সঙ্গে সম্পর্ক নির্মাতাদের কল্পনার উপাদান জুগিয়েছে।

তবে সিনেমাটি মুক্তির পর হাজি মাস্তান ও সোনার সম্পর্ক নতুন প্রজন্মের কাছেও পরিচিত হয়ে ওঠে। যাঁদের জীবন একসময় সংবাদপত্রের পাতায় আলোচিত ছিল, তাঁরা জায়গা করে নেন জনপ্রিয় চলচ্চিত্রের গল্পে।

শেষ পর্যন্ত স্মৃতিতে রয়ে গেলেন হাজি মাস্তানের স্ত্রী হিসেবেই
১৯৯৪ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান হাজি মাস্তান। জীবনের শেষ দিকে রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন তিনি। নিজের দল গঠন এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি বদলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু মুম্বাইয়ের অপরাধজগতের প্রভাবশালী চোরাকারবারি হিসেবেই তাঁর নাম ইতিহাসে রয়ে গেছে।

মাস্তানের মৃত্যুর পরও সোনা বেঁচে ছিলেন প্রায় দুই দশক। ২০১৪ সালের আগস্টে তাঁর মৃত্যু হয়। অভিনয়জীবনে খুব বেশি সাফল্য না পেলেও তাঁর নাম বলিউডের ইতিহাসে থেকে গেছে হাজি মাস্তানের সঙ্গে সম্পর্কের সূত্রে।

এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Scroll to Top