বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, ঘুসিতে প্রাণ গেল চা দোকানির

বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, ঘুসিতে প্রাণ গেল চা দোকানির

গত শনিবার দুপুর পৌনে তিনটার দিকে কল্যাণপুর নতুন বাজারে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার বাসিন্দা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েক হাজার টাকা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তের ঘুসিতে জুয়েলের মৃত্যু হয়েছে। পরে ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিগারেটের বকেয়া টাকা পাওনাকে কেন্দ্র করে জুয়েল ও ইব্রাহীমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। এ সময় ইব্রাহীমের ঘুসির আঘাতে মাটিতে পড়ে যান জুয়েল। পরে তিনি অচেতন হয়ে পড়েন।

Scroll to Top