সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

আবুল কালাম আজাদ (বিপ্লব) :মানিকগঞ্জের সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট ঘটনা ঘটেছে।

সিংগাইরে জমিসংক্রান্ত

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়ারা হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় হামলায় হিন্দু ও মুসলিম পরিবারের বেশ কয়েকজন আহত হন। আহতরা হলেন ননী গোপাল তার ছেলে আবুল হোসেন ও নাথু সরকার এ ছারাও মুসলিম সম্প্রদায়ের মধ্যে আহত তারা হলেন , রাটি এলাকার মোসলেম মেম্বার এর ছেলে মোশারফ হোসেন ওরফে মশা ও জয়নাল এর ছেলে অনু।

আহতরা সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন । এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন
ননী গোপাল সরকার।

অভিযোগকারী ননী গোপাল সরকার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর বসতবাড়িতে হামলা করে সবকিছু ভাঙচুর ও লুটপাট করেছে তাঁর প্রতিপক্ষ। তারা ঘরে থাকা নগদ অর্থ ২৬ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। এবং ঘরবাড়ি জ্বালিয়ে পরিয়ে দেয়ার হুমকি দিচ্ছে । হামলায় তাঁর বড় ও ছোট ছেলে গুরুতর আহন হন।

পুলিশ ও ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতভিটার জমি নিয়ে ওই এলাকায় ননীগোপাল ও মায়া রানী ও তার ছেলে সৌরভের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়ারা এলাকায় ননীগোপাল সরকার পরিবার , ও মায়া রানীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস হয়েছে। এর আগেও জমি নিয়ে দুই পরিবারের মধ্যে ছোটখাটো একাধিকবার ঝগড়া–বিবাদ হয়েছে।

ননী গোপাল সরকার বলেন ‘ওয়ারিশ সুত্রে এ জমির মালিক আমরা এবং দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছি।রেকর্ড ও দলিল সূত্রে মূল মালিক আমি। অপরপক্ষ মায়া রানী ও ওয়ারিশ সূত্রে মালিক কিন্তু তিনি ওয়ারিশ সূত্রে যে জমি পাবেন তিনি এই সমপরিমাণ জমি ভোগ দখলে ছিলেন বর্তমানে সেই জমি বিক্রি করে দিয়েছেন। কিন্তু এখন মায়া রানী অভিযোগ করছেন যে জমি তিনি বিক্রি করেছেন, তাহা তার ভুল হয়েছে’ বর্তমানে মায়া রানী ও তার ছেলে সৌরভ এলাকার বেশ কয়েকজন মুসলিম সম্প্রদায়ের লোকজনদের নিয়ে বাড়ির জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন।

জমি নিয়ে বর্তমানে মামলা চলমানও রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরো বলেন, পারিবারিক আমাদের দুই পক্ষের ভূমি বিরোধের ঘটনায় মুসলিম সম্প্রদায়কে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় বা সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে । এ বিষয়ে সিংগাইর থানায় আগে অভিযোগ করা হয়েছিলো, কিন্তু কোন ব্যবস্থা নেয়নি বরং উল্টো ননীগোপালের পরিবারকে শাসিয়েছেন পুলিশ।

এ বিষয়ে অভিযুক্ত রানী জানিয়েছেন,এ জমি তার তিনি দীর্ঘদিন দখলে ছিলেন,বর্তমানে তিনি ১৬ বছর যাবত এখানে থাকেন না। তার বাড়িতে ননীগোপাল কাঠ,খড়ি এবং ময়লা আবর্জনা রেখেছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মায়া রানী তিনি জানিয়েছেন ননীগোপাল তার সামনে এসে কথা কাটাকাটির সময় মুসলিম সম্প্রদায়ের পাতানো ভাই মোশারফ হোসেন ও অনু নামের আরেক জন ননীগোপাল সরকারকে কিল, ঘুসি ও ধাক্কা দিয়ে ফেলে দেন, এ অবস্থা দেখে ননীগোপালের ছেলে নাথু সরকার মোশারফকে আঘাত করেন।

এ বিষয়ে জানতে চাইলে মুসলিম সম্প্রদায়ের মোশারফ হোসেন ননীগোপাল ও অন্যান্যদের মারধরের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে ঘটনায়স্থলে প্রত্যক্ষদর্শী আব্দুল কুদ্দুস জানায়, তিনি ঘটনা স্থলের পাশেই থাকা রাস্তা দিয়ে যাওয়ার পথে ডাক চিৎকার শুনে সরকারকে বাড়ির উঠানে মোশারফ হোসেন কে কি খুশির দিতে দেখেছেন তারপর ননিগোপালের ছেলে এসে মোশারফ হোসেনকে লাঠি দিয়ে বাড়ি দেন। পরবর্তীতে ননীগোপালের পরিবার ৯৯৯ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Scroll to Top