দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবিতে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমার প্রচারণার ব্যস্ততার মধ্যেই নিজের বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে পছন্দের কথা জানিয়েছেন মিমি। কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান, সে প্রশ্নে অভিনেত্রী জানিয়েছেন, তার পছন্দের পাত্রকে হতে হবে ভালো বন্ধু, আনন্দপ্রিয় এবং তার মতো ভ্রমণপ্রেমী। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মিমির সন্তানদেরও ভালোবাসতে হবে তাকে।
মিমি বলেন, তার জীবনসঙ্গীকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধু হতে হবে। তার মতো ঘুরতে ভালোবাসতে হবে এবং আনন্দপ্রিয় হতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার সন্তানদেরও ভালোবাসতে হবে জীবনসঙ্গীকে।
নিজের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে মিমি জানান, অন্যদের বিয়েতে যেতে তার ভালো লাগে। তবে বিয়ের খাবারের তালিকায় নিরামিষ পদের সংখ্যা বেশি থাকলে খুশি হন তিনি। কারণ, তিনি মাছ-মাংস খান না। কবে বিয়ে করবেন, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘যখন বিয়ে হবে তখন বিয়ে নিয়ে ভাবব।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালকের সঙ্গে এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতি নিয়ে অভিনেত্রী জানান, সৃজিত তাকে ‘গানের ওপারে’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র পুপের রেফারেন্স দিয়েছিলেন।




