বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যায় গাইবেন এক পরিবারের ৩ জন | চ্যানেল আই অনলাইন

আসছে ২৮ আগস্ট সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা ‘কফি হাউসের আড্ডায়’। জলতরঙ্গ আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন একই পরিবারের তিন সদস্য শাহরিভার, তানভীরা ও জাকির।

আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে বাংলায় রচিত মেলোডিনির্ভর কিছু কালজয়ী গান পরিবেশন করা হবে। বাবা-মায়ের সঙ্গে গানে থাকবেন ছেলে শাহরিভার (ঋভু)। তিনি গিটারে সহযোগিতা করবেন।

বাংলা গানের স্বর্ণযুগের গানগুলো নতুন করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে জলতরঙ্গ নিয়মিত এমন আয়োজন করে থাকে।

সংগীতপ্রেমী শ্রোতাদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত। আয়োজকেরা জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে হালকা স্ন্যাক্স ও কফি পর্ব। এরপর ঠিক সন্ধ্যা সাতটায় শুরু হবে মূল অনুষ্ঠান।

Scroll to Top