ট্রাম্পের নতুন শর্ত
ইরানের এই অবস্থানের আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি দাবি তুলেছেন। তিনি বলেছেন, গত ৫০ বছরের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহত ব্যক্তিদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে।
যুদ্ধের পুরো সময়জুড়েই ট্রাম্প কখনো সংঘাত আরও বাড়ানোর হুমকি দিয়েছেন, আবার কখনো বলেছেন শান্তিচুক্তি শিগগিরই হতে পারে। সোমবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান অনিশ্চয়তা আরও কিছুদিন চলতে পারে।
ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি একধরনের আলোচনা চালাচ্ছেন এবং ইরানিরা আলোচনার ক্ষেত্রে খুবই ধূর্ত।
রেজাইর বক্তব্যকে হরমুজ প্রণালি খোলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের সবচেয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তাঁর বক্তব্যের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।