শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি | চ্যানেল আই অনলাইন

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি | চ্যানেল আই অনলাইন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বীক্রম বলেছেন, বিভাজন নয়, শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে। রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডিসেম্বরে আওয়ামী লীগ আসছে বলে যে কথা হচ্ছে এ বিষয়ে তিনি বলেন, তিনি অপেক্ষায় আছেন তারা আসুক।

Scroll to Top