অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’ | চ্যানেল আই অনলাইন

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’ | চ্যানেল আই অনলাইন

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের সেরা ষোলো থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার জুনিয়র। ফিরে যেয়ে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলাও শুরু করেছেন সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতা। কনমেবলের আয়োজন সৌদামেরিকানার ম্যাচ শেষে এক প্রশ্নে বেশ বিরক্ত কণ্ঠে আবারও নিশ্চিত করলেন অবসরের কথাটা।

বুধবার সকালে সৌদামেরিকানার লড়াইয়ে ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে সান্তোস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ৩৪ বর্ষী তারকা। নেইমার তখন জোর দিয়েই বলেছেন, বছরের পর বছর ধরে একটি জাতির আশা বহন করার পর জাতীয় দলের জন্য তার অবদান নিয়ে কোন অনুশোচনা নেই।

জাতীয় দলের হয়ে আবারও খেলবেন? এমন প্রশ্নে নেইমার স্পষ্ট বলেছেন, ‘জাতীয় দলের সাথে আমার সময় শেষ। আমি ইতিহাস তৈরি করেছি, খুব খুশি ছিলাম, আমার রক্ত, আমার জীবন দিয়েছি। সবসময় হলুদ জার্সির জন্য লড়াই করেছি, কিন্তু এখন আর তা করতে চাই না।’

৫ জুলাই মহাযজ্ঞের কোয়ার্টারে আর্লিং হালান্ড শেষ বিশ মিনিটে জোড়া গোল করে নরওয়েকে জেতান। ম্যাচে পেনাল্টি থেক গোল করে কেবল ব্যবধানই কমান নেইমার জুনিয়র। ২-১ গোলে জিতে ব্রাজিলকে বিদায় করে বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টারের টিকিট কেটেছিল দ্য ভাইকিংসরা। আর ৩৬ বছর পর কোয়ার্টারে উঠতে ব্যর্থ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Scroll to Top