ঠাকুরগাঁওয়ে ‘স্কুল ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন’ নামের একটি বিশেষায়িত বিদ্যালয়ে কাগজ-কলমে ২২০ জন শিক্ষার্থী দেখানো হলেও, বাস্তবে মিলছে গড়ে মাত্র ১৮ জন! অথচ এই ১৮ জন শিক্ষার্থীর পাঠদানে শিক্ষক ও কর্মচারী রয়েছেন ৪৬ জন। অনিয়ম, জালিয়াতি এবং লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্যের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে। ঠাকুরগাঁও থেকে এটিএম সামসুজ্জোহার তথ্য ও ভিডিওচিত্রে জাকিয়া আকতারের রিপোর্ট।


