শাহ সিমেন্ট ইমা মিডিয়া কাপে টানা দুই জয় পেয়েছে চ্যানেল আই। সকাল-বিকেলে হওয়া দুটি ম্যাচে জয় তুলেছে দলটি। দুই ম্যাচেই গোল করেছেন আনোয়ার হোসেন, মিলন মল্লিক ও আবদুল্লাহ আল নওফেল। শেষ ম্যাচে জয় বা ড্র’তে সেমিফাইনালে খেলার সুযোগ থাকছে দলটির জন্য।
মিডিয়া কাপের চতুর্থ দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি এধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন এবং ইমা’কে এধরনের আয়োজন নিয়মিত করার জন্য অনুরোধ করেছেন। ইমা’র খেলা সংক্রান্ত যেকোনো কার্যক্রমে মন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
টুর্নামেন্টের এদিনে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া মাকেটিং এসোসিয়েশন (ইমা)’র সভাপতি তসলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ফেরদৌস নাইম পরাগ, উপদেষ্টা আনিসুর রহমান তারেক। সহ-সভাপতি চ্যানেল আই’য়ের বিক্রয় ও বিপণন কর্মকর্তা জিয়াউর রহমান সুমন এবং মহিলা সম্পাদিকা চ্যানেল আই’য়ের লিমা অক্তার শিমু।
চ্যানেল আই দিনের প্রথম ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ২-০ গোলে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে চ্যানেল আই ১-০ ব্যবধানে চ্যানেল ওয়ানের বিপক্ষে জয় তোলে।


