ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি | চ্যানেল আই অনলাইন

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি | চ্যানেল আই অনলাইন

৩৯ বছর পেরিয়ে ৪০-এ পা রাখলেন লিওনেল মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন এসেছিলেন পৃথিবীতে। ফুটবলে অপ্রাপ্তির কিছুই নেই আর তার। দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার খোঁজে। গ্রুপপর্বের প্রথম ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন বিশ্বকাপ কিংবদন্তি। জন্মদিনে মেসি জানালন, ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই।

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) রেকর্ড গড়ার পর আর্জেন্টিনার সংবাদপত্র ‘ওলে’-কে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন এমন। বলেছেন, ‘সত্যি বলতে, আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না, ঈশ্বরকে ধন্যবাদ। যেমনটা আমি বহুবার বলেছি, ক্রীড়াঙ্গনে তিনি আমাকে সবকিছু দিয়েছেন। আমি শুধু আমার নিজের, আমার পরিবারের এবং যারা সবসময় আমার পাশে ছিল তাদের সুস্বাস্থ্য চাইতে পারি।’

আর্জেন্টিনার জাতীয় দলের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান মহাতারকা। বলেছেন, ‘মুহূর্তগুলো উপভোগ করে যেতে চাই, এই দলের অংশ হতে চাই, যে দলটি বহু বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে আসছে এবং প্রতিটি প্রতিযোগিতায় সর্বোচ্চ পর্যায়ে খেলে চলেছে। প্রতিটি ম্যাচে তারা এমনভাবে খেলে যেন সেটাই তাদের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ যেই হোক না কেন। আর সর্বোপরি, এখানে থাকার আনন্দটা উপভোগ করে যেতে চাই।’

২০২৬-এর মঞ্চে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে মেসি বলেন, ‘আবার বিশ্বকাপ চাওয়াটা হয়তো একটু বেশি লোভ বা অতিরিক্ত চাওয়া হয়ে যাবে। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, তা-ই আমার জন্য অনেক বেশি।’

Scroll to Top