বাশার মামুনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন ববি

বাশার মামুনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন ববি

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

বাশার মামুনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন ববি

রোববার (২২ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ববি দাবি করেন, তাকে জড়িয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর ‘সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন’।

এর আগে রাজধানীর গুলশান এলাকা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তাকে চিত্রনায়িকা ববির বাসা থেকে আটক করা হয়েছে। পাশাপাশি কিছু প্রতিবেদনে ববিকে তার ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়।

এসব তথ্য অস্বীকার করে ববি তার স্ট্যাটাসে লেখেন, শনিবার বিকেল থেকে বাশার মামুনকে কেন্দ্র করে তাকে নিয়ে ‘চটকদার’ সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে তার সঙ্গে বাশার মামুনের সম্পর্ক নিয়ে বিভিন্ন দাবি করা হলেও সেগুলোর কোনো ভিত্তি নেই বলে উল্লেখ করেন তিনি।

ববির ভাষ্য, ভিউ বাড়ানো এবং তার সম্মানহানি করতেই একটি ‘কুচক্রী মহল’ এ ধরনের তথ্য ছড়াচ্ছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি তার আস্থা রয়েছে বলেও তিনি জানান।

যেসব গণমাধ্যম ‘ভুয়া খবর’ প্রকাশ করেছে বলে তিনি মনে করেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই অভিনেত্রী।

বিয়ের প্রসঙ্গ টেনে ববি বলেন, যদি তিনি কখনও বিয়ের মতো পবিত্র সম্পর্কে আবদ্ধ হন, তাহলে বিষয়টি তিনি নিজেই প্রকাশ করবেন।

আরও পড়ুনঃ

‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়’

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মির্জা আবুল বাশার মামুনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে বর্তমানে গুলশান থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Scroll to Top