সাংহাইয়ে যে পুরস্কার জিতল ‘সাঁকোটা দুলছে’ | চ্যানেল আই অনলাইন

সাংহাইয়ে যে পুরস্কার জিতল ‘সাঁকোটা দুলছে’ | চ্যানেল আই অনলাইন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ‘সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ২৮তম আসর থেকে এলো বাংলাদেশের জন্য দারুণ এক খবর!

তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ (বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’) চলচ্চিত্রটির জন্য সেরা চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতেছেন বাংলাদেশি চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক।

সাংহাইয়ে যে পুরস্কার জিতল ‘সাঁকোটা দুলছে’ | চ্যানেল আই অনলাইন
‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ এর একটি দৃশ্য

শনিবার (২০ জুন) উৎসবের ২৮তম গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটি সেরা চিত্রগ্রহণের সম্মান অর্জন করে।

সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত ৮০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রাম, সামাজিক কুসংস্কার, পিতৃতান্ত্রিক বাস্তবতা এবং নিপীড়নের প্রেক্ষাপটে। একজন অন্ধ তরুণীর স্বপ্নপূরণের যাত্রা এবং এক রহস্যময় হাতির উপস্থিতিকে কেন্দ্র করে এগিয়ে যায় এর কাহিনি।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক। চলচ্চিত্র বাংলাদেশের এবং জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত।

‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’-এ অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম, মামুন রেজা, রবিউস সানি, ফয়সাল, পিয়াল সরকার ও রিজওয়ান।

Scroll to Top