বিশ্বকাপ ফুটবল নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘আই স্ট্রাইকার’। এই আয়োজনে অংশ নিয়েছেন সাবেক সিনিয়র সচিব, সাবেক জাতীয় ফুটবলার, সিনিয়র সাংবাদিক, অভিনেত্রী, সঙ্গীতশিল্পীসহ বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা। চ্যানেল আইয়ের ব্যতিক্রমী এ আয়োজনে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত হয়ে উঠছে উপভোগ্য ও প্রাণবন্ত।