হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ | চ্যানেল আই অনলাইন

হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ | চ্যানেল আই অনলাইন

ভারতের হায়দরাবাদে মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি সড়কের নাম পরিবর্তন করে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস পরিচালিত তেলঙ্গানা সরকার।

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ওই ঘোষণার পরেই তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা জানতে চেয়েছেন, হায়দরাবাদের জন্য মার্কিন প্রেসিডেন্ট কী অবদান রেখেছেন, যা এমন সম্মান পাওয়ার মতো বিবেচিত হয়েছে।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, আগামী ২৩ জুন হায়দরাবাদের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত মার্কিন কনস্যুলেটমুখী সড়কটি ট্রাম্পের নামাঙ্কিত করা হবে। এর উদ্দেশ্য হল তেলঙ্গানা এবং আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে নতুন মাত্রা দেওয়া।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এর ফলে হায়দরাবাদ বিশ্বে সেই অল্প কয়েকটি শহরের একটি হয়ে উঠছে, যেখানে মার্কিন প্রেসিডেন্টের নামে একটি গুরুত্বপূর্ণ সড়ক উৎসর্গ করা হল।’’

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী রেড্ডিই প্রথম ২০২৫ সালের ডিসেম্বর মাসে ওই সড়কটির নাম ট্রাম্পের নামে রাখার প্রস্তাব দিয়েছিলেন।

Scroll to Top