ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিবাহবিচ্ছেদের অপ্রকাশিত চুক্তিনামা গণমাধ্যমে এসেছে। বাংলা আউটলুকে জুলকারনাইন সায়েরের অনুসন্ধানি প্রতিবেদনে ২২ পৃষ্ঠার এই গোপন দলিলের ১৩ থেকে ১৫ নম্বর পৃষ্ঠার বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা থেকে জানা গেছে, জয় এবং তার সাবেক স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের লেনদেন এবং দেশের শীর্ষস্থানীয় কয়েকটি প্রযুক্তি ও টেলিকম প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের চুক্তি হয়েছে।



