বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনের কর্মসূচির ঘোষণা করেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
আজ সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমরা ২৫ থেকে ১ জুন পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে ঈদুল আজহা আছে, এ কারণে কেউ যদি দুই-একদিন পরে কর্মসূচি পালন করে সেটি করতে পারে।
কর্মসূচিতে রয়েছে, ৩০ মে রাজধানীর শেরে বাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন ৩১ মে ৩১ মে দলের পক্ষ থেকে দুপুর ২টায় রমনায় দলের পক্ষ থেকে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এর বাইরে সারাদেশে অঙ্গ ও সহযোগী সংগঠনকে জনভোগান্তি এড়িয়ে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে।





