সন-কিমদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সাউথ কোরিয়া | চ্যানেল আই অনলাইন

সন-কিমদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সাউথ কোরিয়া | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হতে চলা আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে সাউথ কোরিয়া। এশিয়া মহাদেশ থেকে জাপানের পর দ্বিতীয় দেশ হিসেবে শনিবার ২৬ সদস্যের দল দিয়েছে দেশটি। দলে আছে বায়ার্ন মিনিউখের কিম মিন-জায়ে এবং সাবেক টটেনহ্যাম ও বরতাম লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সন হিউং-মিন

এশিয়া অঞ্চল থেকে জাপান এবং ইরানের পরপরই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল সাউথ কোরিয়া। এএফসি থেকে বিশ্বকাপে জায়গা করে নেয়া ৯ দলের মধ্যে শক্তিতে বেশ এগিয়ে দলটি।

‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকো, সাউথ আফ্রিকা এবং চেক প্রজান্ত্রের বিপক্ষে লড়বে সাউথ কোরিয়া। ১২ তারিখ বাংলাদেশ সময় সকাল ৮টায় মেক্সিকোর এস্তাদিও এক্রন স্টেডিয়ামে চেকিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে এশিয়ার দলটি।

সাউথ কোরিয়া বিশ্বকাপ দল

গোলরক্ষক: জো হিওন-উ, কিম সেউং-গিউ, সং বুম-কেউন।
ডিফেন্ডার: কিম মিন-জায়ে, চো ইউ-মিন, লি হান-বিওম, কিম তাই-হিওন, পার্ক জিন-সিওব, লি গি-হিউক, লি তাই-সিওক, সিওল ইয়ং-উ, জেনস ক্যাস্ট্রপ, কিম মুন-হওয়ান।
মিডফিল্ডার: ইয়াং হিউন-জুন, পাইক সেউং-হো, হোয়াং ইন-বিওম, কিম জিন-গিউ, বে জুন-হো, ইওম জি-সুং, হোয়াং হি-চ্যান, লি ডং-গিয়েং, লি জায়ে-সুং, লি কাং-ইন।
ফরোয়ার্ড: ওহ হিওন-গিউ, সন হিউং-মিন, চো গুয়ে-সুং।

Scroll to Top