দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগ করা দুই কর্মকর্তাকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে দুজন প্রেস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাঁদের অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কি না?

