পবিত্র ঈদুল আজহার ছুটি পাচ্ছেন না যারা

পবিত্র ঈদুল আজহার ছুটি পাচ্ছেন না যারা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

পবিত্র ঈদুল আজহার ছুটি পাচ্ছেন না যারা

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি এবং ২৪ মে (রবিবার) অফিস খোলা থাকবে।

তবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট পরিবহন সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটি পাবেন না।

এ ছাড়া দেশের সব হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা ঈদের ছুটির সময়ও চালু থাকবে। ফলে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসা খাতের সংশ্লিষ্ট কর্মীরাও দায়িত্ব পালন করবেন। একইভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঈদের সময় ব্যাংকিং কার্যক্রম সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

অন্যদিকে বেসরকারি শিল্প-কারখানা ও কলকারখানার ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনার মাধ্যমে জানাবে।

Scroll to Top