
ঢাকা, ১০ মে – ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এর ফলে রাজধানীতে চলমান গরমের তীব্রতা কিছুটা কমতে পারে।রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।
গত শনিবার ঢাকা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায় যে আজ সন্ধ্যায় ৬টা ৩২ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল সোমবার ভোর ৫টা ১৮ মিনিটে সূর্যোদয় হবে।
এনএন/ ১০ মে ২০২৬





