জনগণের রায় অস্বীকার করলে ফ্যাসিবাদের কবর রচনা হবে: জামায়াত আমির – DesheBideshe

জনগণের রায় অস্বীকার করলে ফ্যাসিবাদের কবর রচনা হবে: জামায়াত আমির – DesheBideshe


জনগণের রায় অস্বীকার করলে ফ্যাসিবাদের কবর রচনা হবে: জামায়াত আমির – DesheBideshe

ঢাকা, ২৫ এপ্রিল – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেদিন বিএনপি গণভোটের রায় অস্বীকার করেছে, সেদিন থেকেই তারা ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে। তিনি সতর্ক করে বলেন, ২০২৪ সালের জুলাইয়ের চেতনা প্রতি বছর ফিরে আসবে এবং সেদিন চূড়ান্তভাবে ফ্যাসিবাদের অবসান ঘটবে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং ৭০ শতাংশ মানুষের ভোটাধিকারের প্রতিফলন হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে। বক্তব্যে তিনি নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাসুম মোস্তফার ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে নারী ও শিশুরা নিরাপদে চলাচল করতে পারবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের পরিবর্তে কলম থাকবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করা যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬



Scroll to Top