ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি: জরুরি সভা ডেকেছে ছাত্রদল – DesheBideshe

ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি: জরুরি সভা ডেকেছে ছাত্রদল – DesheBideshe


ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি: জরুরি সভা ডেকেছে ছাত্রদল – DesheBideshe

ঢাকা, ২৩ এপ্রিল – দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সভার তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

এই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ছাত্রদল নেতারা অংশগ্রহণ করবেন।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শীর্ষ স্থানীয় নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। মূলত ক্যাম্পাসের বর্তমান অস্থিরতা নিরসনে সাংগঠনিক কৌশল নির্ধারণই এই সভার মূল উদ্দেশ্য।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬



Scroll to Top