হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক – DesheBideshe

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক – DesheBideshe


হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক – DesheBideshe

লন্ডন, ২২ এপ্রিল – গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালিকে উন্মুক্ত ও নিরাপদ করার উপায় খুঁজতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বৈঠকে বসেছে ৩০টিরও বেশি দেশ। ফ্রান্স এবং যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রী, সামরিক পরিকল্পনাবিদ ও শীর্ষ সেনা কর্মকর্তাদের এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন প্রস্তাবিত এই আন্তর্জাতিক মিশনে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এর আগে গত সপ্তাহে এক ডজনেরও বেশি দেশ জানিয়েছিল যে পরিস্থিতি অনুকূলে থাকলে তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে এই আন্তর্জাতিক মিশনে যোগ দেবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অভিযোগ করেন, ইরানের সঙ্গে সংঘাতে ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে সমর্থন করেনি। তাই তার আর মিত্রের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এই বার্তার পর গত সপ্তাহে ওয়াশিংটনকে নিজেদের অবস্থান জানাতে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি অনলাইন ভিডিও কনফারেন্সের আয়োজন করে। প্রায় ৫০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত সেই কনফারেন্স থেকেই লন্ডনের এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এক পৃথক বিবৃতিতে জানান, এই বৈঠকের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। একই সঙ্গে একটি স্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থনের জন্য কূটনৈতিক ঐকমত্যকে যৌথ পরিকল্পনায় রূপ দেওয়া।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি সংকটের মুখে পড়েছে।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬



Scroll to Top