বাংলাদেশে শালবন প্রধানত গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় অবস্থিত, যা ভাওয়ালের গড় ও মধুপুরের গড় নামে পরিচিত। এই শালবন আজ ধ্বংসের মুখে। স্থানীয় কিছু অসাধু দখলবাজ ব্যবসায়ী ও বন কর্মকর্তার সহযোগিতায় এই শালবন আজ প্রায় বিলুপ্ত। নির্বিচারে কাটা হচ্ছে বনের গাছ। যার ফলে হারিয়ে যাচ্ছে শোলাকুড়ী, পীরগাছা, দোখলা অঞ্চলের শালবনের সৌন্দর্য। হুমকির মুখে পড়েছে জীবজন্তু।

মধুপুর শালবন রক্ষা ও পুনর্গঠন আহবান জানিয়ে এক মানববন্ধনের আয়োজন করা হয়। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় গেটের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়৷ সাংবাদিক হাসনাত জোবায়ের ও পরিবেশ কর্মী রেজাউল করিম রাতুলের সমন্বয়ে এই মানববন্ধনে অংশ নেন শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শোলাকুড়ী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ শোলাকুড়ী গ্রামের সাধারণ জনগণ। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরাও।
এদিন মানববন্ধনে কয়েকটি দাবি তুলে ধরা হয়-
শিশু আতিকা হত্যা মামলায় প্রধান অভিযুক্তকে সংশোধনাগারে প্রেরণ
* বনের শালগাছ কাটা বন্ধ করতে হবে।
* বনের গাছ কেটে জমি দখল বন্ধ করতে হবে।
* সামাজিক বনায়নের নামে শালগাছ কাটা বন্ধ করতে হবে।
* শালবন পুনর্গঠন করতে হবে।
* শালবন রক্ষায় জাতীয় কমিটি গঠন করতে হবে।
* সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
* শালবনে বিদেশি বানিজ্যিক গাছ রোপণ বন্ধ করতে হবে।



