রাকিব আলম আক্ষেপ করে বলেন, ‘আমি যখন ভালো গান লিখি, তখন কেউ খেয়াল করে না। কিন্তু এই গানের জন্য আমি নিজেই বিব্রত বোধ করছি।’ বিতর্ক তুঙ্গে উঠতেই গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। পরে নির্মাতারা রাকিব আলমের সঙ্গে আবার যোগাযোগ করে পরিষ্কার ও গ্রহণযোগ্য কথায় নতুন সংস্করণ লেখার অনুরোধ জানান। তিনি দ্রুত সেই সংস্করণ লিখে দেন, যা নতুনভাবে রেকর্ড করার প্রস্তুতি চলছে।
ইন্ডিয়া টুডে অবলম্বনে


