ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি, মোট ছুটি ৭ দিন – DesheBideshe

ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি, মোট ছুটি ৭ দিন – DesheBideshe

ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি, মোট ছুটি ৭ দিন – DesheBideshe

ঢাকা, ৫ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চকেও ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। এই নতুন সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এবারের ঈদে কার্যত টানা সাত দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে ধরে নিয়ে সেদিন সাধারণ ছুটি রাখা হয়েছে। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরবর্তী ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা ছিল।

এর আগে ১৭ মার্চ মঙ্গলবার পবিত্র শবে কদরের ছুটি নির্ধারিত রয়েছে। এখন মন্ত্রিপরিষদ ১৮ মার্চ ছুটি অনুমোদন দেওয়ায় ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটির সুযোগ তৈরি হলো।

এস এম/ ৫ মার্চ ২০২৬

Scroll to Top