ইসরায়েলে ইরানের ভয়াবহ মিসাইল হামলা: অপারেশন ট্রু প্রমিজ ৪-এ হতাহত ৬৮০ ছাড়াল – DesheBideshe

ইসরায়েলে ইরানের ভয়াবহ মিসাইল হামলা: অপারেশন ট্রু প্রমিজ ৪-এ হতাহত ৬৮০ ছাড়াল – DesheBideshe

ইসরায়েলে ইরানের ভয়াবহ মিসাইল হামলা: অপারেশন ট্রু প্রমিজ ৪-এ হতাহত ৬৮০ ছাড়াল – DesheBideshe

জেরুজালেম, ৪ মার্চ – তাসনিম নিউজ এজেন্সির ডিফেন্স গ্রুপের বরাতে জানা গেছে, যুদ্ধের চতুর্থ দিনে ইসরায়েলে ইরানের হামলা আরও জোরদার হয়েছে। গত চার দিনের লড়াইয়ে ইসরায়েলি পক্ষে নিহতের ও আহতের মোট সংখ্যা ৬৮০ ছাড়িয়ে গেছে বলে দাবি করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি তাদের ১৭ নম্বর আনুষ্ঠানিক ঘোষণায় ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ এর ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এই ড্রোন ও মিসাইল হামলা পরিচালনা করছে।

অভিযানের ১৬তম ধাপে ‘আলি ইবনে আবি তালিব’ সাংকেতিক নাম ব্যবহার করে এই আক্রমণ শুরু হয়। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল বা ইসরায়েলের উত্তর থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্থানে আঘাত হানা হয়েছে। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স এবং হাকেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্যতম। পাশাপাশি বনেই বারাকের কৌশলগত অবকাঠামো এবং তেল আবিবের উত্তর পূর্বে অবস্থিত বেইত তেকফার সামরিক লক্ষ্যবস্তুতে মিসাইল আঘাত হেনেছে। পশ্চিম গ্যালিলির সামরিক কেন্দ্রগুলোও এই হামলার শিকার হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী ইসরায়েলের

গর্বের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা বা মাল্টিলেয়ার্ড ডিফেন্স সিস্টেম ইরানের ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। প্রযুক্তিগত ত্রুটি ও হিসাবের অদক্ষতার কারণে ইরানি প্রজেক্টাইলগুলো বাধা অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার ফলে অধিকৃত অঞ্চলের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে যা ইরানি আঘাতের তীব্রতা প্রমাণ করে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা কোনো আবেগের বশবর্তী হয়ে নয় বরং সুশৃঙ্খল যুদ্ধের পরিকল্পনা মেনে এগোচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো ধাপে ধাপে শত্রুর সামরিক অবকাঠামো ধ্বংস করা এবং প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া। আইআরজিসি স্পষ্ট বার্তা দিয়েছে যে দখলদার শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসএএস/ ৪ মার্চ ২০২৬



Scroll to Top