কর্মক্ষেত্রে নতুন প্রজন্মের কর্মীদের মধ্য জেন-জি কর্মীদের নিয়ে নানা আলোচনা আছে। জেনারেশন জেড (জেন–জি), অর্থাৎ ১৯৯৭ সালের পর জন্ম নেওয়া কর্মীরা অন্যদের তুলনায় বেশি প্রশংসা প্রত্যাশা করেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কয়েকটি জরিপে এ প্রজন্মের কাজের ধরন নিয়ে এম বেশ কিছু তথ্য উঠে এসেছিল। এবার দেশটির জানাল জেন–জি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের সেরা শহর কোনগুলো। তালিকার বেশির ভাগই এখন আমেরিকার মধ্য-পশ্চিম অঞ্চলে। নতুন এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এইচআর টেকনোলজি কোম্পানি চাকরি।
মার্কিন জনশুমারি ব্যুরো এবং ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের তথ্য ব্যবহার করে তিনটি মূল সূচকের ভিত্তিতে শহরগুলোর র্যাঙ্ক নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো চাকরির সুযোগ, সাশ্রয়িতা এবং সামাজিক জীবন।
সামাজিক জীবনের স্কোর এসেছে ওই শহরে জেন–জেড জনসংখ্যার অনুপাত এবং বিনোদনকেন্দ্র প্রতি জেন–জেড সদস্যের সংখ্যা থেকে। চাকরি ও সাশ্রয়িতা—দুটোই ৪০ শতাংশ নম্বর পেয়েছে, আর সামাজিক জীবন ২০ শতাংশ।
চাকরির গবেষণা ও কনটেন্ট কৌশলবিদ স্যাম র্যাডবিল বলেন, এন্ট্রি-লেভেল বেতন পাওয়া জেন–জেডদের জন্য লস অ্যাঞ্জেলেস বা নিউইয়র্কে টিকে থাকা এবং সঞ্চয় করা ‘খুব কঠিন’।
চাকরির তথ্য অনুযায়ী জেন–জেড কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের সেরা ১০ শহর হলো—



