ট্রাম্পের ক্ষোভ: যুক্তরাষ্ট্রের প্রতি কোনো ‘কৃতজ্ঞতা’ দেখায়নি ইউক্রেন

ট্রাম্পের ক্ষোভ: যুক্তরাষ্ট্রের প্রতি কোনো ‘কৃতজ্ঞতা’ দেখায়নি ইউক্রেন

রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমাদের প্রচেষ্টার প্রতি শূন্য কৃতজ্ঞতা দেখিয়েছে ইউক্রেনের নেতৃত্ব।’ প্রায় চার বছর ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে যে ‘মানবিক বিপর্যয়’ দেখা দিয়েছে, সে কথাও উল্লেখ করেছেন তিনি। পূর্বসূরি জো বাইডেনকেও আক্রমণ করেন। তবে সরাসরি মস্কোর কোনো নিন্দা জানাননি তিনি।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধ থামাতে ইউক্রেনকে নিজেদের পূর্বাঞ্চলের কিছু অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। এ ছাড়া নিজেদের সামরিক বাহিনীর আকার কমাতে হবে কিয়েভকে। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাও কমবে। এসব শর্ত মস্কোর কাছে কিয়েভের আত্মসমর্পণ করা বলে মনে করছে ইউক্রেন ও দেশটির মিত্ররা।

Scroll to Top