
এবার আসা যাক বর্ষীয়াণ এই অভিনেতার কাজের কথায়। তাঁর বেশ কয়েকটি ছবি পর পর মুক্তির অপেক্ষায় রয়েছে। আঁখে ২, আঁখ মিচোলি, কল্কি ২, ব্রহ্মাস্ত্র পার্ট ২, ভূতনাথ ২ এবং রামায়ণ-এর মতো বহু প্রতীক্ষিত ছবিগুলো একের পর এক আসছে। এই সবগুলো ছবিই ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে মুক্তি পাবে। অমিতাভ বচ্চনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল কল্কি ২৮৯৮ এডি, যেখানে তিনি দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।



