Last Updated:
চরম ব্যস্ততা ঠাকুরের সাজ তৈরির কাজে। দিন রাত এক করে জরি-চুমকির সাহায্যে সাজ তৈরিতে ব্যস্ত গ্রামের পুরুষ থেকে মহিলা সবাই।
দেবী দুর্গার সাজ তৈরিতে ব্যস্ত শিল্পীরা
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: চরম ব্যস্ততা ঠাকুরের সাজ তৈরির কাজে। দিন রাত এক করে জরি-চুমকির সাহায্যে সাজ তৈরিতে ব্যস্ত গ্রামের পুরুষ থেকে মহিলা সবাই। সারা বছর গতানুগতিক কাজ চললেও প্রতিবছর দুর্গাপুজোর কয়েকমাস আগে কাজের চাপ বাড়ে। আর এই সময় চাহিদা এত বাড়ে যে যোগান দেওয়া মুশকিল হয়।
শিল্পীদের কথায়, বছর বছর চাহিদা বাড়ছে দেব-দেবীর মুকুট ও নিত্যনতুন সাজের।
মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের জজান গ্রামের মালাকার পরিবার এখন ব্যস্ত পুজোর সাজ তৈরি করতে। দেবী দশভুজাকে সাজাতে লাগে বিভিন্ন রকমের শোলার কাজ। জজান গ্রামের জর্নাদান মালাকার ও ঝর্না মালাকার এখন দুর্গাপুজো সাজ তৈরি করতে ব্যস্ত। দুর্গাপুজো সময় বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে এই শোলা কাজের।
তবে এই প্রজন্ম করলেও আগামী যুব সমাজ এই শোলা ডাকের সাজে এগিয়ে আসছেন না বলে আক্ষেপ আরও বেশি। যদিও শুধু দুর্গাপুজো নয় কালীপুজো ও জগদ্ধাত্রী এবং সরস্বতীপুজোতেও এই ডাকের সাজ তৈরি করেন। তবে দুর্গাপুজোর সময় দেবী দশভুজাকে সাজাতে নবরূপ দিতে তাদের ছোয়া যে অনবদ্য, তাই এখন চূড়ান্ত ব্যস্ততা তাদের। প্রতিমার তৈরি সাজের দাম ৫০ টাকা থেকে শুরু করে ৮-১০ হাজার টাকা বা তারও বেশি হয়ে থাকে। তবে কম দামের সাজের বেশি চাহিদা। ফলে চাহিদা থাকে তুঙ্গে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 08, 2025 11:49 AM IST


