বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারী দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ | চ্যানেল আই অনলাইন

বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারী দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ | চ্যানেল আই অনলাইন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনকারী  ইন্টার্ন চিকিৎসক ও ছাত্র-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ১৪ আগস্ট বেলা ১২টায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ১৮ দিন যাবৎ আন্দোলনকারীরা স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলন করে আসছিল। বৃহস্পতিবার আন্দোলনের এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসক ও ছাত্রজনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মহিউদ্দিন রনি, মোস্তাফিজুর রহমান, রাফি, সিফাত ও সুহানসহ প্রায় ১০ জন আহত হন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ছাত্রজনতার আন্দোলন প্রত্যাহারের জন্য আন্দোলনকারীদের অনুরোধ করেন। কিন্তু ছাত্ররা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Scroll to Top