জুলাই আন্দোলনের বিভিন্ন মামলার চিহ্নিত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা। এ ঘটনায় ক্ষুব্ধ চিফ প্রসিকিউটর এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সেই সাথে আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন তিনি।




