West Medinipur News: বাম আমলে কাজ শুরু হওয়া বাতানুকুল প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

West Medinipur News: বাম আমলে কাজ শুরু হওয়া বাতানুকুল প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Last Updated:

West Bengal news: বাম আমল থেকে প্রস্তুতি। সেই মতো অর্থ বরাদ্দ এবং কাজও চলছিল ঢিমেতালে। অবশেষে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ সূচনা হতে চলেছে মেদিনীপুরের বাতানুকূল অডিটোরিয়ামের।

X

West Medinipur News: বাম আমলে কাজ শুরু হওয়া বাতানুকুল প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

বেলদা অডিটরিয়াম 

পশ্চিম মেদিনীপুর: বাম আমল থেকে প্রস্তুতি। সেই মতো অর্থ বরাদ্দ এবং কাজও চলছিল ঢিমেতালে। অবশেষে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ সূচনা হতে চলেছে মেদিনীপুরের বাতানুকূল অডিটোরিয়ামের। ইতিমধ্যেই সব কাজ সম্পন্ন। মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকেই শুভ সূচনা হতে পারে বেলদা অডিটরিয়ামের। এমনই শোনা যাচ্ছে প্রশাসন সূত্রে। মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হতে চলা এই অডিটোরিয়াম চালু হলে আগামীতে সংস্কৃতি চর্চার অন্যতম পিঠস্থান হবে পশ্চিম মেদিনীপুরের বেলদা। স্বাভাবিকভাবে খুশির হাওয়া সাংস্কৃতিক সংগঠন থেকে সকলের মধ্যে।

আরও পড়ুন: বাসের মধ্যে সঙ্গমে মগ্ন প্রেমিক-প্রেমিকা! জানলা দিয়ে দেখা যেতেই ভাইরাল ভিডিও, বিপাকে কন্ডাক্টর

আজ থেকে বেশ কয়েক দশক আগে শুরু হয়েছিল কাজ। মাঝে সেই কাজ বন্ধ হয়ে যায়। বেশ কয়েক বছর অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছিল এই অডিটরিয়ামটি। তবে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সূর্যকান্ত অট্ট নির্বাচিত হওয়ার পর, নিজস্ব উদ্যোগের ফের তৎপরতা শুরু করেন। সংস্কৃতি সচেতন এই বিধায়ক পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ ক্ষেত্রে তদবির করে অবশেষে তার কাজ সম্পন্ন করে। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ সূচনা হতে চলেছে এই অডিটরিয়ামটির।

আরও পড়ুন: বুধবার থেকেই তীব্র তাপপ্রবাহে ছারখার হবে ৫ জেলা! কত দিন চলবে হিটওয়েভ? ফের কবে বৃষ্টি?

জানা গিয়েছে দ্বিতল বিশিষ্ট এই অডিটরিয়ামে থাকে কয়েক হাজার মানুষ বসতে পারবেন। শুধু তাই নয়, এই অডিটোরিয়ামে থাকবে বাতানুকূল ব্যবস্থা, বড় মঞ্চ এবং অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও লাইটের ব্যবস্থা। স্বাভাবিকভাবে আগামীতে এই অডিটোরিয়ামে সামান্য অর্থ খরচে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক সভা করা যাবে। এছাড়াও যে সমস্ত সভা বা অনুষ্ঠান রাস্তায় দাঁড়িয়ে করতে হতো বিভিন্ন সংগঠনকে, তা অত্যন্ত স্বাচ্ছন্দে করা যাবে এই অডিটোরিয়ামে।

Next Article

Mamata Banerjee: ‘আগামী দিনে লোডশেডিং ভুলে যাবে মানুষ’ শালবনীতে ১৫ হাজার চাকরির ঘোষণা মমতার

Scroll to Top