নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান | চ্যানেল আই অনলাইন

তরুণদের নেতৃত্ব, অর্থনৈতিক ক্ষমতায়ন ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিটিক্যাল থিংকিং ও পাবলিক স্পিকিংসহ ভবিষ্যৎ কর্মবাজারের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে তরুণদের গুরুত্ব দেওয়ার কথা উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সোচ্চার প্রজেক্ট ও দ্য ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত পলিসি ডায়ালগে এসব বিষয় উঠে আসে।

আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, যুব প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং নারী নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা তরুণদের জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন এবং নেতৃত্বের সুযোগ তৈরিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তরুণ অংশগ্রহণকারীরা ‘পাঠশালা কর্নার’-এর ছয়টি বিষয়ভিত্তিক কর্মশালায় অংশ নেন। জলবায়ু পরিবর্তন অভিযোজন, সবুজ উন্নয়ন, স্টেম শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং নিরাপদ ডিজিটাল স্পেস নিয়ে কর্মশালাগুলোতে আলোচনা হয়। শেষে এসব বিষয়ে তরুণরা নিজেদের ক্যাম্পেইন পরিকল্পনাও উপস্থাপন করেন।

Scroll to Top