যে কারণে দেশ ছাড়ছেন নুসরাত ফারিয়া – DesheBideshe

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি – ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় গান দুটি সমান তালেই চলে তার। তবে অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই ঢালিউডের এই নায়িকার।

এদিকে, অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী এই গ্ল্যামার গার্ল। ক্যারিয়ারের ব্যস্ত সময়েই ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করেছেন তিনি। পেয়েছেন সেকেন্ড ক্লাস। এ পর্যন্তই শেষ নয়। তিনি আরও পড়াশুনা করতে চান। তাইতো চলতি বছর ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে পড়াশুনার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন এ নায়িকা।

নুসরাত ফারিয়া বলেন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার বার অ্যাট ল পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।

অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন থ্রি’ সিনেমায় কাজ শুরু করেছেন ফারিয়া। ‘জ্বীন টু’র মতো ‘জ্বীন থ্রি’ও পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। এ ছবিতে আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। একে একে বিগ বাজেটের বাদশা দ্য ডন, হিরো ৪২০, প্রেমী ও প্রেমী, ধ্যাত তেরি কি, ইন্সপেক্টর নটি কে, বস টু, শাহেনশাহসহ ঢালিউড ও টালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কাড়েন এ সুন্দরী।

এনএন/ ০৭ ফেব্রুয়ারি ২০২৫

Recent Posts

খুলনা-৩, ৬ ফেব্রুয়ারি – ‘স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই’ স্লোগানকে সামনে রেখে খুলনা-৩ আসনের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের সুবিধার্থে বিএনপির উদ্যোগে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই জোন। খুলনা-৩ আসনের প্রতিটি থানার আওতাধীন খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় মোট ৬টি পয়েন্টে ২৪ ঘণ্টা উচ্চগতির ইন্টারনেট সুবিধাসম্পন্ন ‘বকুল’স ওয়াইফাই জোন’ উদ্বোধন করা হয়েছে। কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই যে কেউ খুব সহজে এই ওয়াইফাই সেবায় সংযুক্ত হতে পারবেন বলে জানানো হয়েছে। এ বিষয়ে রকিবুল ইসলাম বকুল উল্লেখ করেন যে বর্তমান বিশ্বে ইন্টারনেট আর কোনো বিলাসিতা নয় বরং এটি শিক্ষা, কর্মসংস্থান ও সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান জ্ঞান অর্জন এখন আর শুধু লাইব্রেরির চার দেয়ালে সীমাবদ্ধ নেই এবং হাতের মুঠোয় ইন্টারনেট থাকায় তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ পাচ্ছে। তিনি আরও জানান যে পর্যায়ক্রমে এই ফ্রি ওয়াইফাই সেবা খুলনা-৩ এর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সম্প্রসারণ করা হবে যাতে কোনো গ্রাম বা নাগরিক ডিজিটাল সেবা থেকে বঞ্চিত না থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগটি খুলনায় ডিজিটাল বৈষম্য কমানো এবং টেকসই কমিউনিটি উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন যে ফ্রি ওয়াইফাই সেবার মাধ্যমে শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে সংযুক্ত হতে পারবে। এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬ – DesheBideshe

Scroll to Top