Last Updated:
পুলিশ সূত্রে খবর, বাড়ির কাছেই একটি ক্লাবের মাঠে পড়েছিল ওই যুবক। সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে মারধর করা হয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। মৃত যুবকের নাম সুব্রত মাঝি(২৬)। অভিযোগের তীর উঠেছে যুবকের বন্ধুদের বিরুদ্ধে। সল্টলেক মহিষবাথান উদয়ন পল্লীর ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন ওই যুবক। ১ জানুয়ারি জন্মদিন ছিল তাঁর। ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০ টা নাগাদ তাঁকে ফোন করে ডাকেন সোনা নামে এক যুবক। বাড়ি থেকে বেরিয়ে যান কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে। ঘণ্টাখানেক হয়ে যাওয়ার পরেও ফিরে না এলে একাধিকবার ফোন করেন যুবকের মা। কিন্তু ফোনে পাওয়া যায়নি। কিছুক্ষণে জানা যায় মৃত্যুঞ্জয় নামে আরেক যুবক সুব্রত মাঝিকে পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে যায়। পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুব্রতকে। অবস্থার অবনতিতে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মৃত্যুর পর থেকেই মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক।
পুলিশ সূত্রে খবর, বাড়ির কাছেই একটি ক্লাবের মাঠে পড়েছিল ওই যুবক। সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে মারধর করা হয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 02, 2025 12:00 PM IST